প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটে যুবদলের বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে

editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ণ
গোয়াইনঘাটে যুবদলের বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল। এর আগে সোমবার তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছিল এসআরবির গণমাধ্যম শাখা।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, গোয়াইনঘাটের গোরাগাও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) ও আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।

Manual3 Ad Code

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সোমবার রাত পৌণে ৩টার (রবিবার দিবাগত) দিকে দিরাই থানার উশনপুর ও ভোর পৌণে ৫টার দিকে নন্দিপুর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা বদরুল একজন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদলের রাজনীতির সাথে জড়িত। তিনি একজন ব্যবসায়ীও। গত ১১ অক্টোবর ব্যবসার কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোরাগাও এলাকায় কয়েকজন লোক তার গতিরোধ করে এবং তিনি ও সঙ্গী ছাদেকের উপর হামলা চালায়।

হামলায় বদরুল ও তার সঙ্গী মারাত্মক আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

Manual2 Ad Code

পরে বদরুল ও ছাদেককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা (নং ১২/১৩/১০/২৬) দায়ের করা হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং মামুন ও সুয়াইবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code