প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
সিলেটে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে মারা গেছেন আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

মৃত আশিক মিয়ার ছেলে সায়েম আহমদ জানান, তারই চাচাতো ভাই সবুজ আহমদের মেয়ে মাইশা বেগম নদীতে গোসল করতে যান। পরে দুদু মিয়া তাকে বাধা দেন এবং একপর্যায়ে তার গায়ে হাত তুলেন। এ ঘটনায় মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা ও মারামারি শুরু হয়। তাদের ঝগড়া থামাতে আশিক মিয়া দুপক্ষের মারামারির মাঝখানে পড়ে যান। পরে দুপক্ষের এলোপাতাড়ি কিল-ঘুষিতে আশিক মিয়া গুরুতর আহত হোন। পরে অসুস্থ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি আটকাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code