প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ণ
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা

Manual5 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

হঠাৎ করেই দেশের বিভিন্ন স্থানে খুন, সহিংসতা, বিস্ফোরণ ও হামলার ঘটনা বেড়ে গেছে। এ কারণে জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক সহিংস ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড- সব মিলিয়ে এসব পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

 

এদিকে বিরোধী দলের নেতারা সংসদে ও সংসদের বাইরে সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রায় অস্থিরতা যুক্ত হয়েছে।

এসব ঘটনার সময়কাল ও ধারাবাহিকতা বিশ্লেষণ করে রাজনৈতিক অঙ্গনের অনেকের ধারণা, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের জাপান সফর শেষে দেশে ফেরার পর রাজধানীতে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনা ঘটেছে। জাপান সফরে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি, দুটি উন্নয়ন প্রকল্পে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্ৰুতি এবং বেসরকারি খাতে ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা এসেছে। এমন প্রেক্ষাপটে এসব ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Manual3 Ad Code

 

এর আগে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের পর রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য সেবকেদ্ৰ রাক্কা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া এবং ইসিসি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনায় রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্যও সামনে এসেছে। ফলে এসব ঘটনা বিভিন্ন নাকি বৃহত্তর কোনো পরিকল্পনা অংশ- তা রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

Manual5 Ad Code

জাপান সফরের পর একের পর এক ঘটনা

চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে জাপান থেকে দেশে ফেরার পরপরই রাজধানীতে একাধিক বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা সামনে আসে। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়।

এর আগে ২৩ অক্টোবর রাতে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে মগবাজারের নয়াটোনা থেকে দুজনকে গ্রেপ্তার করে রমনা মডেল থানা-পুলিশ। তাদের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ।

জাতিসংঘ সফরের পর হামলা-ভাঙচুর হয়েছিল

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান ও নিউইয়র্ক সফর নিয়েও সরকারের পক্ষ থেকে ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে। এর পরই রাজধানীতে ঘটে দুটি আলোচিত হামলার ঘটনা। বিশেষ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যরাতে মিরপুর- ১-এর রাক্কা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় মুখোমুখি দুই শতাধিক ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

Manual7 Ad Code

এরপর ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে ইসিসি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা চালায় একদল অস্ত্রধারী। তারা প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে।

এই দুটি ঘটনা প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরের অর্জনকে ম্লান করে দেয়। সে সময়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের চেয়ে এই দুটি ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানেও সম্প্রতি হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। পাশাপাশি তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে ব্যবসায়িক কার্যলয়ে ঢুকে গুলি চালিয়ে বাজারের ইজারাদার আবদুম সালাম ও তার সহযোগী রিপন হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া নাটোরের বড়দাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সবগুলো সফরই সফল হয়েছে। এই সফরের সফলতাকে ম্লান করে জনগণের দুটি অন্যদিকে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে দেশে একটি গোষ্ঠী অস্থিরতা শুরু করেছে।’ এটি সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলেও মনে করেন এই মন্ত্রী।

Manual3 Ad Code

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এসব ঘটনা কাকতালীয় নয়। এগুলোর পেছনে অন্তঃসংযোগ থাকতে পারে। তবে আবার কিছু ঘটনা বিচ্ছিন্নও হতে পারে। তার মতে, একটি গোষ্ঠী সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরাজিত ফ্যাসিত শক্তির পক্ষ থেকেও এমন পরিকল্পনা থাকতে পারে, যাতে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে- এমন একটি ধারণা তৈরি হয়। সরকার ব্যর্থ হলে তাদের দেশে ফিরে আসার রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম মনে করেন, ধারাবাহিক বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা, অপরাধীদের শনাক্তকরণ এবং তদন্তের সক্ষমতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এসব ঘটনার ধারাবাহিকতা দেখে বলা যায়, এগুলো পরিকল্পিত। পরিকল্পনা ছাড়া এমন কিছু ঘটানো সম্ভব নয়।’

রাজপথে বিরোধীদের কর্মসূচি, বাড়ছে রাজনৈতিক উত্তাপ: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি জোরদার করছে বিরোধী দলগুলো। শনিবার ঢাকা থেকে খুলনা, যশোর, বিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। প্রায় ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চে ১৯ জেলার নেতাকর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার কথা জানিয়েছে জোটটি। সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code