নিজস্ব প্রতিবেদক :
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় হতাশাজনক ফল করেছে সিলেট বিভাগের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাকরি হাইস্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জের দিরাই উপজেলার আলহাজ আবদুল মতলিব হাইস্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজ।
সিলেট বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোরাকরি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। আলহাজ আবদুল মতলিব হাইস্কুল অ্যান্ড কলেজের ১৫ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, মিতালী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২১ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
Manual3 Ad Code
ফলাফল অনুযায়ী, তিনটি প্রতিষ্ঠানের পাসের হারই শূন্য শতাংশ। তবে গতবছর জানা যায়, ২০২৫ সালে সিলেট বোর্ড থেকে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী কলেজ গুলোর মধ্যে ৪টি কলেজের কেউ পাশ করতে পারে নি। ফলে এবার কমছে একটি প্রতিস্ঠান।
Manual5 Ad Code
উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। মোট পাস করেছে ৩৬ হাজার ৫৯৭ জন, ফেল করেছে ৩৫ হাজার ২৯৬ জন। এর মধ্যে ছেলে ২৮ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৪২ হাজার ৯৫৮ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯৬ জন, ফেল করেছে ১৪ হাজার ৮৩৯ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ২২ হাজার ৫০১ জন, ফেল করেছে ২০ হাজার ৪৫৭ জন। মোট পরীক্ষার্থী ছিল ৭১ হাজার ৮৯৩ জন।