এইচএসসির ফলাফলে মুরারিচাঁদ কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.০১ শতাংশ
এইচএসসির ফলাফলে মুরারিচাঁদ কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.০১ শতাংশ
editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
এমসি কলেজ প্রতিনিধি :
চলতি বছরের ২০২৬ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ)। প্রকাশিত ফলাফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯.০১ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন শিক্ষার্থী।
Manual3 Ad Code
কলেজ সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩০৭ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০৪ জন। উত্তীর্ণ হয়েছে ৩০১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৩ জন। এ ছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ জন।
Manual6 Ad Code
প্রাপ্ত ফলাফলে ১৮৮ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষার্থীদের কৃতিত্বের উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
Manual7 Ad Code
ঐতিহ্য, সুনাম ও শিক্ষার পরিবেশে স্বতন্ত্র অবস্থান ধরে রাখা মুরারিচাঁদ কলেজের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
ফলাফলের পরিসংখ্যান:
Manual3 Ad Code
– মোট পরীক্ষার্থী: ৩০৭ জন
– পরীক্ষায় অংশগ্রহণ: ৩০৪ জন
– উত্তীর্ণ: ৩০১ জন
– অনুত্তীর্ণ: ৩ জন
– অনুপস্থিত: ৩ জন
– পাসের হার: ৯৯.০১ শতাংশ
– জিপিএ-৫: ১৮৮ জন