প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার বুঙ্গার মালামাল জব্দ

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার বুঙ্গার মালামাল জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Manual5 Ad Code

এ সময় ভারতীয় মদ, বিভিন্ন ধরনের কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual3 Ad Code

সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code