প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে ইউপি সদস্যের দুই দফা হা ম লা, স্কুলছাত্রীসহ আ হত ৩

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
জকিগঞ্জে ইউপি সদস্যের দুই দফা হা ম লা, স্কুলছাত্রীসহ আ হত ৩

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ :
সিলেটের জকিগঞ্জে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে ভুক্তভোগী পরিবারের কর্তা নোমান আহমদের (৪৮) অবস্থা গুরুতর। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে ও গভীর রাতে জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হানিগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিগ্রামের ভুক্তভোগী নোমান আহমদের কোনো ছেলে সন্তান না থাকায় পাশের বাড়ির বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল হাসান দীর্ঘদিন ধরে তার জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রবিবার সকালে কবিরুল হাসানের নেতৃত্বে কয়েকজন লোক নোমান আহমদের মালিকানাধীন জায়গার গাছ ও বাঁশ কাটতে গেলে নোমান তাতে বাধা দেন। এ সময় কবিরুল হাসানের নেতৃত্বে তার ছেলেসহ ৮ থেকে ১০ জন ব্যক্তি নোমান আহমদের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে নোমান আহমদের স্ত্রী ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকেও রুইল দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। স্থানীয়রা আরও জানান, নোমান আহমদ মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন। এই সুযোগে ইউপি সদস্য কবিরুল হাসান তার জায়গা সম্পত্তি দখলের চেষ্টা করে যাচ্ছেন।

Manual5 Ad Code

আহত নোমান আহমদের পরিবারের অভিযোগ, সকালের হামলার পরও ক্ষান্ত হননি অভিযুক্তরা। ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে আবারও ইউপি সদস্য কবিরুল হাসানের নির্দেশে তার ছেলেসহ মাসুক আহমদ, রিফাত আহমদ, জাকির, শাহিন আহমদ, রাহাত আহমদসহ কয়েকজন নোমান আহমদের বাড়ির আশপাশে অবস্থান নেন। রাত দেড়টার দিকে নোমান আহমদ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় নোমান আহমদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেও বাধা দেওয়া হয়।

খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় নোমান আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Manual5 Ad Code

অভিযোগ রয়েছে, এর আগেও কবিরুল হাসান ও তার ছেলে একাধিকবার নোমান আহমদকে ও পরিবারের লোকজনকে উচ্ছেদ করার জন্য হত্যার হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য কবিরুল হাসান। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজানো হয়েছে। হামলার সঙ্গে তিনি জড়িত নন। তবে রবিবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি। ওই ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে জানান।

Manual7 Ad Code

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নোমান আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code