প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বন্ধুকে হত্যা/র দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যু*দণ্ড

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ণ
বন্ধুকে হত্যা/র দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যু*দণ্ড

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে তাকে এই সাজা দেন। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে জানা গেছে, নিহত ব্যক্তি অভিযুক্তের স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন। বারবার অনুরোধ করার পরও তিনি ছবিগুলো সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

Manual2 Ad Code

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি হত্যার পরিকল্পনা করেন। কর্মস্থলে নিহত ব্যক্তি অবস্থান করছেন নিশ্চিত হওয়ার পর তিনি ছুরি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন।
পরে ওই ব্যক্তি বাইরে বের হলে অভিযুক্ত তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই বা পরে তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

আদালতে অভিযুক্ত ব্যক্তি হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে তার আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার তার বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিলেন। পরে সেই ছবি ফেসবুকে প্রকাশ করেন।

অভিযুক্তের দাবি, ছবিগুলো নিয়ে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করলে তিনি বন্ধুকে সেগুলো মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু বন্ধু তা না করে আরও ছবি প্রকাশ করেন। এতে তার ও স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধ থেকেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন বলে আদালতে জানান অভিযুক্ত ব্যক্তি।

সব পক্ষের বক্তব্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
এর আগে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে বাংলাদেশজুড়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

ওই দুই বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে সৌদি আরবের কারাগারে আটক ছিলেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপনীয় নথিতে এ তথ্য জানানো হয়।

ওই নথির তথ্য অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে কিছুই জানায়নি। এমনকি তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের পরও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code