পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
Manual4 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual8 Ad Code
পোশাক শিল্পের জন্য গঠিত মজুরি বোর্ড দু-এক মাসের মধ্যে শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ঠিক করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালি মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।
Manual2 Ad Code
প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ। আমরা জানি শ্রমিক ভাই-বোনেরা, তাদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া আছে।
‘আপনারা দেখেছেন, এরই মধ্যে আমরা সেই দাবি-দাওয়াগুলো বিবেচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য মজুরি বোর্ড গঠন করেছি। মজুরি বোর্ড এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে’—বলেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, কোনো শ্রমজীবী ভাই-বোন, কোনো শ্রমিক ভাই-বোন শিল্পের কখনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা পত্র-পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে, এই উশৃঙ্খল তৈরিকারী, উশৃঙ্খলকারী সৃষ্টিকারী লোকগুলো—আমরা দেখেছি বিভিন্ন কলকারখানায় যাচ্ছে এবং এই কলকারখানাগুলো তারা ধ্বংস করছে, ভাঙচুর করছে, গাড়ি ভাঙচুর করছে, যন্ত্রপাতি ভাঙচুর করছে, কারখানাগুলো ভাঙচুর করছে।’