কক্সবাজারের সাত স্থানে পেট্রোল-ককটেল বোমা বিস্ফোরণ, উপজেলা পরিষদের ফটকে তালা
কক্সবাজারের সাত স্থানে পেট্রোল-ককটেল বোমা বিস্ফোরণ, উপজেলা পরিষদের ফটকে তালা
editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোটার:
ক্ষেপের স্থান ( ইনসেটে চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন হেলমেট পরা এক যুবক) । চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপের স্থান ( ইনসেটে চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন হেলমেট পরা এক যুবক) । কোলাজ ইত্তেফাক
Manual4 Ad Code
কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্টল বোমা বিষ্ফোরণ হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
Manual4 Ad Code
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পথচারীরা।
পাশাপাশি রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড এলাকা, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায় বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ হয়।
Manual8 Ad Code
এদিকে গতকাল মধ্যরাতে টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন কিছু তরুণ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই মাস্ক পরা ছিলেন।
এদিকে রাতে একাধিক স্থানে বিস্ফোরণের এসব ঘটনায় কক্সবাজার শহরে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, রাতে জেলার একাধিক স্থানে ককটেল ও পেট্টল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান উল্লেখ করেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদেরও চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। যুবকদের একজনের মাথায় হেলমেট, অন্যজন মাস্ক পরে রয়েছেন। ব্যানারের নিচে লেখা রয়েছে— চকরিয়া পৌরসভা ছাত্রলীগ।
Manual2 Ad Code
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তালা ও ব্যানার অপসারণের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুজনকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলেও উল্লেখ করেন ইউএনও।
এদিকে এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।