সিলেটের জৈন্তাপুর পুলিশের ভ্যান থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩
সিলেটের জৈন্তাপুর পুলিশের ভ্যান থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩
editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
Manual4 Ad Code
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫), জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।
Manual2 Ad Code
উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ।
পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যান। একই সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
Manual2 Ad Code
এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual3 Ad Code
তিনি জানান, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।