প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে কনস্টেবল থেকে এএসআই হলেন পুলিশের যে ৭ সদস্য

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
জৈন্তাপুরে কনস্টেবল থেকে এএসআই হলেন পুলিশের যে ৭ সদস্য

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে কনস্টেবল পদ থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার সাত পুলিশ সদস্য। তাঁরা সবাই ২০২২ সালে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত একই ব্যাচের সদস্য। তাঁদের এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

Manual1 Ad Code

সুপারিশপ্রাপ্ত সাতজন হলেন,জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মখলিছ মিয়ার ছেলে সাজু আহমদ, ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফেরদৌস আহমদ, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মিসবাউল হক, ১ নম্বর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের মৃত হাফিজ মাওলানা সামছুল আলমের ছেলে সাদিকুল ইসলাম, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রাজু আহমেদ, ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের বড়খলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. রেজওয়ান আহমদ এবং একই ইউনিয়নের সরুফৌদ গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল বাছিত বায়জিদ।

Manual3 Ad Code

জানা গেছে, ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হয়ে তাঁরা কর্মজীবন শুরু করেন। দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মেধা, যোগ্যতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে তাঁরা চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

Manual1 Ad Code

গত ৩ নভেম্বর ২০২৬ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে দেশব্যাপী প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের পরবর্তী ধাপে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code