নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual7 Ad Code
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুরো একটি দল পালিয়ে গেছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে উদাহরণ দেওয়া যায় এবং মিলেও যায়।
তিনি বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি। তেমনই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এসব কথা বলেন।
Manual6 Ad Code
হরতালে বাস পোড়ানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তখন সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের হরতালে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে। গানপাউডার দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী- বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন এবং আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। সেখানে অন্তত ৯ জন মারা যান দগ্ধ হয়ে এবং পরবর্তীতে হাসপাতালে আরও দুজন প্রাণ হারান। ইউটিউবে সার্চ দিলেই সেই ঘটনার স্বীকারোক্তি এখনো সবাই দেখতে পারেন।
বিরোধী দলের বক্তব্য ও প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন তিনি ফিরলে নাকি জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।
নিরাপদ বাংলাদেশ ও আইনের প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছি- আমরা বাংলাদেশের মানবাধিকার আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবো। আমাদের নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে প্রথম ভাষণে বলেছিলেন তিনি একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। যেমন নিরাপদ একজন মা তার সন্তানের জন্য কামনা করেন, ভাই তার বোনের জন্য কামনা করেন, স্ত্রী তার স্বামীর জন্য কামনা করেন। আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইন-শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবোও না।
Manual7 Ad Code
তিনি বলেন, তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না। বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণসহ গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত চলমান রয়েছে।