বড়লেখায় ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি ও ইউপি সদস্য জাহেদ গ্রেপ্তার
বড়লেখায় ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি ও ইউপি সদস্য জাহেদ গ্রেপ্তার
editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি জাহেদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিছরাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Manual7 Ad Code
পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের আগস্টে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়। বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে মামলাটি করেন।
পুলিশ এ মামলায় জাহেদ আহমদকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করে।
Manual3 Ad Code
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।