মৌলভীবাজার সদর হাসপাতালে পরিবেশ রক্ষায় বিপুল পরিমাণ পান সুপারি জব্দ
মৌলভীবাজার সদর হাসপাতালে পরিবেশ রক্ষায় বিপুল পরিমাণ পান সুপারি জব্দ
editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
Manual4 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি:
Manual8 Ad Code
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Manual8 Ad Code
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়।
জানা যায়, চিকিৎসা সেবা চলাকালীন সময়ে ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান, সুপারি না খাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়। তবে এর পরেও রোগী ও স্বজনের পান, সুপারি খাওয়া থেকে বিরত হচ্ছেন না। পান খাওয়ার পর হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক, চুন লাগিয়ে রাখছেন। এতে করে হাসপাতালের রোগীদের কষ্ট হচ্ছে একই সাথে পরিবেশ নষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করে। একই সাথে ভবিষ্যতে হাসপাতালে কোন রোগীর স্বজন পান,সুপারি সঙ্গে না আনার জন্য বলা হয়।
Manual2 Ad Code
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ বলেন, হাসপাতালের পরিবেশ রক্ষার জন্য আমরা এই অভিযান পরিচালনা করেছি। এর আগে হাসপাতালে আগত রোগীদের স্বজনদেরকে পান সুপারি না খাওয়া জন্য অনেক বুঝিয়েছি। তবে তারা কেউ কথা শুনতে চান না। এজন্য আজ অভিযান করা হয়েছে।