প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে আধিপত্য নিয়ে লড়াই, ভোটকেন্দ্র পরিবর্তনে ৪ আবেদন

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারে আধিপত্য নিয়ে লড়াই, ভোটকেন্দ্র পরিবর্তনে ৪ আবেদন

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

ভোটকেন্দ্র কোথায় হবে-এ নিয়েই শুরু হয়েছে স্থানীয় নির্বাচনের নতুন লড়াই। ভোটারদের যাতায়াতের সুবিধা, নারী-বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের দুর্ভোগ এবং নিরাপত্তার কথা তুলে ধরে নির্বাচন কমিশনে একের পর এক আবেদন জমা পড়ছে। কোনো আবেদনে পুরোনো কেন্দ্র বহাল রাখার দাবি, কোথাও নির্ধারিত কেন্দ্র পরিবর্তন, আবার কোথাও নতুন উপকেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে।

Manual5 Ad Code

ইসি সূত্র জানিয়েছে, বিয়ানীবাজার উপজেলা থেকে এ পর্যন্ত নির্বাচন কমিশনে ভোটকেন্দ্র পরিবর্তন সংক্রান্ত আবেদন জমা পড়েছে ৪টি। এসব আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। তবে উপজেলার শেওলা ইউনিয়নের ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিবর্তন হওয়ায় গ্রামের পক্ষ থেকে আদালতে যাওয়ার পরিকল্পনা চলছে।

Manual2 Ad Code

 

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বিয়ানীবাজার পৌর এলাকার দু’টিসহ স্থানীয়ভাবে ৪টি ভোট কেন্দ্র পরিবর্তনের আবেদন করা হয়। এরমধ্যে একমাত্র ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। পৌর এলাকার কসবা বালিকা উচ্চ বিদ্যালয়, সুপাতলা-নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিবর্তনের আবেদন করা হলেও তা নাকচ করা হয়েছে। এছাড়াও উপজেলার কয়েকটি কেন্দ্রে ৫ হাজারের বেশী ভোটার হওয়ায় উপকেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়। ফলে এবার পুরো উপজেলায় আরোও ৬টি ভোটকেন্দ্র বাড়ার সম্ভাবনা রয়েছে।

Manual6 Ad Code

জানা যায়, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও আধিপত্য নিয়ে নানা জটিলতা থেকেই এসব আবেদন করা হয়। অনেক এলাকায় দেখা গেছে রাজনৈতিক দলের নেতারাই এসব আবেদন করার নেপথ্যে কাজ করছেন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ভোটকেন্দ্র নিয়ে প্রার্থীদের অনেক হিসাবনিকাশ থাকে, তাই কেন্দ্র পরিবর্তনের এমন আবেদন হতে পারে।

Manual5 Ad Code

আবেদনের নথি বিশ্লেষণ করে দেখা যায়, এসব আবেদনের পেছনে শুধু ভোটারদের সুবিধার বিষয়ই নয়, স্থানীয় নির্বাচনের ভোটের সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি কেন্দ্রের অবস্থান পরিবর্তন হলে কয়েক হাজার ভোটারের ভোট দেওয়ার স্থান বদলে যায়। ফলে কোনো কোনো এলাকায় কেন্দ্রের নিয়ন্ত্রণ ও অবস্থানকে প্রার্থীদের জয়-পরাজয়ের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে।

 

নির্বাচনসংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় নির্বাচনে প্রতীক না থাকায় ভোটকেন্দ্রের গুরুত্ব আরও বেড়েছে। প্রার্থী, তার পরিবার, ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় নেটওয়ার্ক এবং সমর্থকদের প্রভাব-সবকিছু মিলিয়ে একটি কেন্দ্রের ভোটের হিসাব করা হয়। ফলে কেন্দ্রের অবস্থান পরিবর্তন হলে কোনো প্রার্থীর সুবিধা বা অসুবিধা তৈরি হতে পারে। বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটারসংখ্যা বেশি, সেসব কেন্দ্র নিয়ে প্রার্থীদের আগ্রহও বেশি। কেন্দ্রের অবস্থান, যাতায়াতের রাস্তা, নিরাপত্তা এবং ভোটারদের উপস্থিতির ওপর ফলাফলের বড় অংশ নির্ভর করবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল জানান, শুধু আবেদন করলেই যে ভোটকেন্দ্র পরিবর্তন হবে, তা নয়। নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাচাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code