প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এক ইনিংসে আট ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
এক ইনিংসে আট ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual8 Ad Code

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন কাগিসো রাবাদা। ব্যক্তিগত ৭২ রানে আউট হন তিনি। মেহেদী হাসান মিরাজের করা বলে তাকে স্ট্যাম্পড আউট করেন বাংলাদেশের উইকেটকিপার লিটন কুমার দাস। তাতেই বিশ্ব রেকর্ড হয়েছে লিটনের। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসাল করেছেন তিনি।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

এই আটটি ডিসমিসালের মধ্যে ৬টি ছিল ক্যাচ, আর দুটি স্ট্যাম্পিং।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো উইকেটকিপারের এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসাল ছিল সাতটি। তবে এককভাবে এই রেকর্ড কারো অধীনে ছিল না। মোট পাঁচজন ছিলেন এই রেকর্ডের ভাগিদার। এবার তাদের সবাইকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন লিটন দাস।

Manual2 Ad Code

১৯৭৯ সালে টেস্ট ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসাল করেছিলেন পাকিস্তানি উইকেটকিপার ওয়াসিম বারি। এরপর একে একে সাতটি করে ডিসমিসাল করেছিলেন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।

 

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০০ রান করে বাংলাদেশ। জবাবে ৫৫৭ রান তুলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে ১৫৭ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code