নিজস্ব প্রতিবেদক:
সিলেটবাসীকে বড় ধরনের উন্নয়নের সুখবর দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (১৮ নভেম্বর) একনেক সভায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন লাভ করেছে।
Manual4 Ad Code
এক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, একনেক সভায় ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর অধীনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টিসহ মোট ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেটের এই তিন উপজেলার জন্য সর্বমোট ৪২৩ কোটি ১০ লাখ (৪২৩.১ কোটি) টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ১৩৯.৫০ কোটি টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০.৭৫ কোটি টাকা এবং জৈন্তাপুর উপজেলায় ১৩২.৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিলেটের অবকাঠামো উন্নয়নে এই বিশাল বরাদ্দ অনুমোদনের জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Manual6 Ad Code
বার্তায় মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর অধীনে আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অধীনে ইতিমধ্যে সর্বমোট ৪৯.৮২ কোটি টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্প প্রক্রিয়াধীন।
Manual7 Ad Code
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন পাওয়ায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Manual3 Ad Code
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় এবং দুপুর সোয়া ১টায় তা শেষ হয়।