প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে সক্রিয় পুলিশ: নিষিদ্ধ সংগঠনের ৪জনসহ ৯ জন গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে সক্রিয় পুলিশ: নিষিদ্ধ সংগঠনের ৪জনসহ ৯ জন গ্রেফতার

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সম্ভাব্য নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিয়ানীবাজার উপজেলাজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বিয়ানীবাজার থানা পুলিশ। স্থানীয় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তার আওতায় আনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ঝটিকা মিছিল প্রতিরোধে থানা এলাকায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় পুলিশ। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় বিয়ানীবাজার থানা পুলিশের একাধিক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৪৯ পিস ইয়াবাসহ ২ জন, চোরাই মালামাল উদ্ধার আরোও ২জন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার সার্বিক তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীরের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফয়েজ আহমদ, এসআই সিকান্দার আলী, এসআই গোপেশ চন্দ্র দাস, এসআই মোঃ আব্দুল আলীম, এসআই হাবিবুর রহমান খান, এএসআই বিমল চন্দ্র দাস, এএসআই আবু সুফিয়ান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালিত হয়।

 

Manual4 Ad Code

অভিযানকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যগন কর্তৃক নাশকতা করার পরিকল্পনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে পৌর ছাত্রলীগের ফতেহপুর গ্রামের তারেক আহমদ মুসা (২৫), উপজেলা ছাত্রলীগের মাথিউরা গ্রামের এহসান হোসাইন খান (২৪), কাকরদিয়া গ্রামের হাবিবুর রহমান খান রাহিম (২৩) ও দুবাগ ইউনিয়ন আওয়ামীলীগের প্রজার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)-কে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

এদিকে ৪৯ পিস ইয়াবাসহ হবিগঞ্জে লাখাই এলাকার মোঃ ইকরাম আলী (৩৫), জামালগঞ্জের ফেনারবাগের মোঃ অলিম (২০) এবং চোরাই মালামালসহ জসিম আহমদ (২৭), রুবেল প্রকাশ মনা মিয়া (২৬) এবং সাজা পরোয়ানাভুক্ত আসামী তিলপাড়া ইউপির ইনাম গ্রামের কবির হোসেনকে গ্রেফতার করা হয়।

 

বিয়ানীবাজার থানার অফিসার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, সকল গ্রেফতারকৃত আসামীকে পৃথক ও যথাযথ আইনে মামলা রুজু পুর্বক বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code