প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারের গ্রামীণ জীবনে কমছে কায়িক শ্রম, বাড়ছে ডায়াবেটিস রোগী

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
বিয়ানীবাজারের গ্রামীণ জীবনে কমছে কায়িক শ্রম, বাড়ছে ডায়াবেটিস রোগী

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

বিয়ানীবাজার পৌরশহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন সেলিম উদ্দিন। দিনের বেশিরভাগ সময় তার কাটে বসে। দীর্ঘ চার বছরের বেশি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে ইনসুলিন ও অন্য ওষুধ মিলে মাসে প্রায় দুই হাজার টাকা খরচ হয় করতে হয় তাকে।

Manual4 Ad Code

শুধু সেলিম উদ্দিন নয় তার মতো উপজেলার প্রায় ৭ হাজারের বেশি রোগী ডায়াবেটিস রোগে ভুগছেন। বিশেষজ্ঞদের দাবি, গত কয়েক বছরে এ রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৩ হাজারের বেশি রোগী রেজিস্ট্রেশনভুক্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রায় ১০ হাজারের বেশি মানুষ প্রতিমাসে ডায়াবেটিস পরীক্ষা করান। প্রতিদিন গড়ে ১০০-১২০ জন রোগী রোগ নির্ণয়ে পরীক্ষা করতে আসেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের শতকরা ৪৩ জন ডায়াবেটিসে ভুগছেন। এর মধ্যে ৩৫ শতাংশ নিয়মিত চিকিৎসা নেন। তবে আশঙ্কার বিষয় হলো ৬৫ ভাগই সচেতন নন।

Manual4 Ad Code

ষাটোর্ধ্ব শামিম হোসেন। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়া এ বৃদ্ধ বেটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ১০ বছর ধরে ডায়াবেটিসসহ শরীরে বিভিন্ন রোগ নিয়ে চলছেন তিনি। চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

ডায়াবেটিস রোগের বিষয়ে জানতে চাইলে শামিম বলেন, ‘আগে আমি প্যাডেলওয়ালা রিকশা চালাতাম। রিকশা নিয়ে সড়কে উঠলেই শরীর ঘেমে যেত। সেই সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতো। এখন ব্যাটারিচালিত রিকশা চালিয়ে শরীর আর ঘামে না। শরীরটা আগের চেয়ে অনেক কষ্টের হয়েছে। আর চলে না।’

তিনি আরও বলেন, ‘আমার সংসারে পাঁচজন সদস্য। দিনে প্রায় ৫০০ টাকা খরচ হয়। আমার ওষুধ, ইনসুলিন নিতে মাসে প্রায় দেড় হাজার টাকার বেশি ব্যয় হয়। শেষ বয়সে আমার চলা দায় হয়েছে।’

আব্দুল জলিল নামের আরেক রোগী বলেন, ‘আমরা যে শাক সবজি খাই, অলস জীবন যাপন করি, শরীরের শ্রম দেই না এর ফলেই ডায়াবেটিস রোগ বেশি হচ্ছে। আগে শুনতাম শহরের বড়লোকদের এই রোগ হয়, এখন দেখি গ্রামের মানুষেরও হচ্ছে।’

ডায়াবেটিস বিশেষজ্ঞ ও বিয়ানীবাজারের জনপ্রিয় চিকিৎসক ডা: শিব্বীর আহমদ সুহেল বলেন, ডায়াবেটিস সারাজীবনের রোগ। এ রোগ সারে না, নিয়ন্ত্রণ হয়। আমাদের অর্ধেক রোগী জানেই না তাদের এ রোগ আছে। রোগ নির্ণয়ের আগেই তারা নানা সমস্যায় জড়িয়ে পড়েন।

তিনি আর বলেন, আমরা তিনটি বিষয়ের দিকে লক্ষ্য করে এ রোগ নির্মূল করতে পারি। খাদ্যভ্যাস পরিবর্তন করা, পরিচ্ছন্ন জীবন যাপন করা এবং নিয়মিত ওষুধ সেবন করা। শুধু ওষুধের ওপর ভরসা করে এ রোগ নির্মূল হবে না।

বিয়ানীবাজার পৌরশহরের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্ট আবুল হাসান বলেন, দিন দিন ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত দুবছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা বাড়ছে। মজার বিষয় হলো যারা আক্রান্ত হচ্ছেন তাদের ৪০ শতাংশের ওজন স্বাভাবিক। দিন দিন মানুষের কায়িক শ্রম কমে যাওয়া, অতিরিক্ত ওজন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, কম হাঁটা-চলা ও গ্রামে যানবাহন ব্যবহার বেড়ে যাওয়ায় রোগীও বাড়ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code