জৈন্তাপুরে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুরে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
জৈন্তাপুর প্রতিনিধি :
কৃষিপ্রধান জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে দুটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করা হচ্ছে। এসব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুটির মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
Manual7 Ad Code
গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জৈন্তাপুর এসব কাজ বাস্তবায়ন করছে।
প্রকল্প অনুযায়ী, সিলেট-তামাবিল মহাসড়ক (আরএইচডি) থেকে শুকাইনপুর পর্যন্ত ৭০০ মিটার এবং একই মহাসড়ক থেকে পার্কের সেনগ্রাম পর্যন্ত ১ হাজার ৯০৩ মিটার সড়ক মেরামত করা হবে। দুই সড়ক মিলিয়ে মোট ২ হাজার ৬০৩ মিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
Manual5 Ad Code
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইউপি সদস্য আব্দুর রাকিব ও মুসলেম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Manual8 Ad Code
এ সময় দরবস্ত ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের কাছে সড়ক দুটি কেবল যাতায়াতের পথ নয়, বরং কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সড়কগুলোর বেহাল অবস্থার কারণে কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনে বাড়তি সময় ও ভোগান্তির মুখে পড়তে হয়। সংস্কারকাজ শেষ হলে সহজে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করার সুযোগ তৈরি হবে। এতে বিশেষভাবে উপকৃত হবেন এলাকার প্রান্তিক কৃষকরা।
Manual8 Ad Code
এলাকাবাসীর প্রত্যাশা, সড়ক দুটির উন্নয়নকাজ সম্পন্ন হলে দরবস্ত ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পথও সুগম হবে।