স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত দলটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
Manual4 Ad Code
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।
Manual7 Ad Code
সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু জানান, বাজারের পাহারাদারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি কার্যালয়ে এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
Manual3 Ad Code
তিনি এ ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করেন। জুলফিকার আলী ভুট্টু বলেন, দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
Manual1 Ad Code
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা আমরা তদন্ত করছি।