প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আরও একধাপ এগুলো জৈন্তাপুর পৌরসভা গঠনের কাজ

editor
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ণ
আরও একধাপ এগুলো জৈন্তাপুর পৌরসভা গঠনের কাজ

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠনের প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রাক-সচিব কমিটি।

Manual2 Ad Code

এর ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের উদ্যোগ বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি তৈরি হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এখন নিকার সভার সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Manual7 Ad Code

নতুন থানা, পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং সরকারি দুটি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ মোট সাতটি প্রস্তাব বৈঠকে পর্যালোচনা করা হয়।
বৈঠকে সাতটি প্রস্তাবের মধ্যে চারটিতে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

সুপারিশ পাওয়া চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে—বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন, জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা এবং সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন।

Manual5 Ad Code

প্রস্তাবিত জৈন্তাপুর পৌরসভা নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়ন নিয়ে গঠিত হতে পারে। পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেয়।

এদিকে, ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এসআরও নং ৩৭০-আইন/২০২৬-এর মাধ্যমে জৈন্তাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়েছে। ফলে পৌরসভা গঠনের প্রশাসনিক প্রক্রিয়ায় এর আগেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code