বিয়ানীবাজারে পৃথক বাস থেকে ৩জন গ্রেফতার, যাথে মিললো মরণ নেশা
বিয়ানীবাজারে পৃথক বাস থেকে ৩জন গ্রেফতার, যাথে মিললো মরণ নেশা
editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নে জকিগঞ্জ টু সিলেটগামী সড়কের পৃথক স্থানে একাধিক যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টা ও একই দিন রাত সোয়া ১০টার দিকে এই অভিযান চালায় পুলিশ।
Manual8 Ad Code
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানাধীন মাদারখাল এলাকার সাইদুর রহমানের ছেলে রাসেল আহমদ। সিলেটের জকিগঞ্জ থানার শেখ পাড়া এলাকার মো. মুতছিল আলী ছেলে মো.আনোয়ার হোসেন (৩৫) ও খলিলুর রহমানের ছেলে মোস্তাক হোসেন (৩৪)।
Manual2 Ad Code
পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিয়ানীবাজার থানাধীন ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-টু-সিলেটগামী একটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৭৬৭) পরিচালনা করে। এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা রাসেল আহমদের দেহ তল্লাশী করে ১ হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
একই দিন অপর আরেকটি অভিযানে রাত সোয়া ১০টার দিকে কাকুরা সাকিনস্থ কাকুরা ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-টু-সিলেটগামী আরেকটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৮১৯) গাড়িতে তল্লাশী চালায় পুলিশ। এসময় মো.আনোয়ার হোসেন ও মোস্তাক হোসেনের কাছে তল্লাশী চালিয়ে ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘এ সংক্রান্তে বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।’