প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট-তামাবিল সড়কে সাড়ে ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
সিলেট-তামাবিল সড়কে সাড়ে ১৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ ভারতীয় পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটক মো. বাবল খান (৩৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার নয়ানী এলাকার মো. হানিফ খানের ছেলে। অন্যজন তাওহিদুল ইসলাম (১৯)। তিনি নোয়াখালী সদরের আন্ডারচর গ্রামের ওমর ফারুকের ছেলে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান (রেজি. নং- ঢাকা মেট্রো-ট-২০-০১২৪) তল্লাশি করে ৩৫১ পিস ভারতীয় কম্বল, ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬২ হাজার ৪’শ টাকা।

Manual7 Ad Code

এসএমপির মিডিয়া কর্মকর্তা (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code