প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জাতীয় রচনা প্রতিযোগিতায় প্রথম সিলেটের সাদিয়া

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ণ
জাতীয় রচনা প্রতিযোগিতায় প্রথম সিলেটের সাদিয়া

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সিলেটের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদরাসার শিক্ষার্থী সাদিয়া বেগম।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আলোচনা সভা ও জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাদিয়া বেগমের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

Manual5 Ad Code

জাতীয় পর্যায়ের এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন সাদিয়া বেগমের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার উজ্জ্বল স্বীকৃতি। তাঁর এ অসাধারণ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ অর্জন শুধু সাদিয়া বেগমের ব্যক্তিগত সাফল্য নয়, বরং হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদরাসার জন্যও এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর এ সাফল্য প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীকেও সাহিত্যচর্চা, জ্ঞানার্জন ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। মাদরাসার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সাদিয়া বেগমের এ কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code