নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হন।
Manual7 Ad Code
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী।
Manual8 Ad Code
মরদেহ উদ্ধার হওয়া মা ও মেয়ে হচ্ছেন- সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস।
Manual5 Ad Code
জীবনানন্দ বিশ্বাস জানান, তাঁর স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে মা মঞ্জুশ্রী দুশ্চিন্তা করতে করতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাঁর চিকিৎসা চলছিল।
Manual5 Ad Code
জীবনানন্দ বিশ্বাস আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মরদেহ উদ্ধারের খবর পান তিনি।
এ বিষয়ে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।