সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রে প্তা র
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রে প্তা র
editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন স্বেচ্ছাসেবক লীগ ও একজন ছাত্রলীগের নেতা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
তারা জানায়, রাত দেড়টার দিকে (রবিবার দিবাগত) একজনকে ও ভোর সাড়ে ৩টার দিকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।
Manual8 Ad Code
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা এলাকার ৪নং বাসার মৃত ইউনুস মিয়া ও ফাতেমা বেগমের ছেলে শিপলু মিয়া (৩৫)। তাকে রাত দেড়টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
Manual5 Ad Code
তিনি ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলার (নং ৩৭) এজাহারনামীয় আসামি।
Manual4 Ad Code
এদিকে ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে কোতোয়ালী মডেল থানাপুলিশ ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কুয়ারপাড় আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করে।
Manual1 Ad Code
তাহিদ কোতোয়ালী মডেল থানায় ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ১৬) এজাহারনামীয় আসামি।
তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।