বিশ্বকাপজয়ী ইংলিশ তারকাকে দলে ভিড়িয়ে চমক ঢাকা ক্যাপিটালসের
বিশ্বকাপজয়ী ইংলিশ তারকাকে দলে ভিড়িয়ে চমক ঢাকা ক্যাপিটালসের
editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ
Manual1 Ad Code
Manual2 Ad Code
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তান সেনসেশন সাইম আইয়ুবের। তবে আসর শুরুর আগমুহূর্তে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পাকিস্তানি তরুণ ওপেনারকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়কে দলে ভেড়ালো ঢাকার ফ্র্যাঞ্চাইজি।
Manual8 Ad Code
আজ (রোববার) নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। পোস্টে বলা হয়, ‘ঢাকাইয়াস, তোমরা বড় নাম চেয়েছিলে এবং তারা এখানে! বিশ্ব চ্যাম্পিয়ন জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন।
আর একদিন পরই শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল।
দলটির মাঠের বাইরের কার্যক্রমটাও চলছে বেশ জোরেশোরেই। আজই নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা। শাকিব খানের দলে দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল তার নেতৃত্বেই খেলবে ঢাকা।
Manual5 Ad Code
তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।