ম্যাচ শেষে বিষয়টা মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তার কথা, ‘আমি বর্ণবাদ আর অপমানের শিকার হয়েছি। এমন কিছু হতেই পারে না, অগ্রহণযোগ্য। আমি মনে করি এটা এখানে বলাটা দরকার ছিল।’
বালদে বার্সেলোনার হয়ে খেলছেন ২০২১ সাল থেকে খেলছেন বার্সার হয়ে। তবে এই প্রথম তিনি এমন কিছুর মুখোমুখি হলেন। তিনি জানান, গত রাতে ম্যাচের প্রথমার্ধে এই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টা রেফারিকে জানান।
Manual6 Ad Code
এমন কিছু যে স্পেনে বিরল কিছু নয়, তার প্রমাণ মিলল স্পেনের দ্বিতীয় বিভাগে। এলচের এক খেলোয়াড় বাম্বো দিয়াবি স্পোর্তিন গিহনের মাঠে বর্ণবাদের শিকার হয়েছেন। তারা বিষয়টি কর্তাদের কাছে প্রকাশ করেন।
Manual3 Ad Code
স্প্যানিশ লিগে শেষ কয়েক বছরে অনেক বর্ণবাদের খবর পাওয়া গেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কৃষ্ণাঙ্গ ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র এমন আক্রমণের শিকার বনে যান হরহামেশাই।