প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

আসছিলেন মাজার জিয়ারতে, সড়কে লাশ হলেন একই পরিবারের ৪ জন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
আসছিলেন মাজার জিয়ারতে, সড়কে লাশ হলেন একই পরিবারের ৪ জন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে দুজন মারা যান।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের মোসলে উদ্দিন ভূঁইয়ার শামীমা ইয়াসমিন (৩৮), সায়মা আক্তার ইতি (৩৫) ও আয়ান (৬) ও রূপগঞ্জ থানার মোগড়াপাড়া গ্রামের মিলন ভূঁইয়ার ছেলে সুহেল ভূঁইয়া (৩৮)। এরমধ্যে শামীমা ও সায়মা আপন দুই বোন।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) দিয়ে সিলেট আসছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

Manual6 Ad Code

খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দুটি টিম এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে মারা যান দুজন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code