প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
শেষ হয়েছে দুর্বার রাজশাহীর বিপিএল জার্নি। তবুও বিতর্কের রেশ রয়ে গেছে দলটির। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে রাজশাহী। এখনও পারিশ্রমিক পাননি দলটির বিদেশি ক্রিকেটাররা। বিমানের টিকিটও না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না তারা। দলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

রোববার (২ ফেব্রুয়ারি) কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় নিজ নিজ দেশেও ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। দেশে ফেরার ফ্লাইট নেই ৫ ক্রিকেটারের। আর তাই হোটেলেই আটকে আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।

যদিও বিকেলেই দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই নিজ নিজ দেশে যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও বাংলাদেশ ছেড়ে যাবেন আগামীকালের মধ্যে।

Manual4 Ad Code

বিপিএলের শুরু থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার নেতিবাচক সংবাদের শিরোনাম হয় রাজশাহী। পারিশ্রমিক না ম্যাচ বয়কটও করেন দলের বিদেশি ক্রিকেটাররা। এছাড়াও একাধিকবার চেক বাউন্সের ঘটনাও ঘটেছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code