প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

আল-হামরা থেকে লুন্ঠিত স্বর্ণ উদ্ধার, কুমিল্লা থেকে গ্রেফতার ৩

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ণ
আল-হামরা থেকে লুন্ঠিত স্বর্ণ উদ্ধার, কুমিল্লা থেকে গ্রেফতার ৩

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ২৫০ ভরি স্বর্ণের কিয়দংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

Manual7 Ad Code

শুক্রবার সকালে মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে (২৫) গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

ওছেকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ (৪২) ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার মৃত সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে (৫৩) গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত তিনজনের কাছ থেকে নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি রাত ৯টা হতে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নূরানী জুয়েলার্সে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে দাবি করেন জুয়েলার্সের স্বত্তাধিকারী দেওয়ান জাভেদ চৌধুরী।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code