স্পোর্টস ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। ২৩ সদস্যের এই দলটিতে নেই বিদ্রোহী ১৮ ফুটবলার। এমনকি অধিনায়ক হিসেবেও কারও নাম নেই।
২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন সাফের স্কোয়াডে থাকা ৮ ফুটবলার। তারা হলেন— ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার।
Manual7 Ad Code
তবে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জনের কাউকে রাখা হয়নি এই দলে। অধিনায়কের নাম না ঘোষণার পেছনে বাফুফে কিছু জানায়নি। গুঞ্জন আছে, আফঈদাকে নেতৃত্ব দেওয়া হতে পারে।
Manual8 Ad Code
তারুণ্য নির্ভর দলকেই ব্রিটিশ কোচ বাটলার আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখছেন, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় প্রয়োজন এবং ভুল থেকে শিক্ষা নেবে। আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরম্যান্স করছে।’
Manual7 Ad Code
আগামী ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলার মেয়েরা। ২৬ তারিখের ম্যাচটি ফিফা উইন্ডোতে পড়ায় সেটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। ২ মার্চের ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত হলেও উইন্ডোর বাইরে থাকায় ম্যাচের রেটিং কম থাকবে।