প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটসহ ১২ দিন বন্ধ থাকবে তামাবিল স্থলবন্দর

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ণ
সিলেটসহ ১২ দিন বন্ধ থাকবে তামাবিল স্থলবন্দর

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ মার্চ) জেলা পাথর আমদানিকারক গ্রুপের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।’

জানা যায়, ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বন্ধ থাকবে। সবকটি বন্দরের সাথে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল থেকে পুনরায় চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

Manual8 Ad Code

এদিকে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টম হাউস বা স্টেশনগুলোর আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধু ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

চিঠিতে বলা হয়, ‘দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Manual1 Ad Code

ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারকেও এমন নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code