প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের গাঁজা ব্যবসায়ী কাজলের পরিণতি

editor
প্রকাশিত মে ১০, ২০২৫, ০১:৪৪ অপরাহ্ণ
সিলেটের গাঁজা ব্যবসায়ী কাজলের পরিণতি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
তিনি মো. কাজল মিয়া। একজন গাঁজা ব্যবসায়ী হিসাবে সিলেটের জেল রোড এলাকার নেশাখোরদের মধ্যে ব্যাপক পরিচিত। তবে শেষ রক্ষা হলোনা তার। পুলিশের হাতে ধরা পড়েছেন মো. কাজল মিয়া (২৭)।

শনিবার (১০ মে) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

Manual2 Ad Code

কাজল কোতোয়ালী থানার কুমারপাড়া এলাকার মৃত মনির মিয়া ও মৃত ছায়া বেগমের ছেলে। গ্রেফতারের সময় তার শরীর তল্লাশী করে ৪শ’ গ্রাম ওজনের ১১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code