সিলেট মহানগর বিএনপির কমিটি বাতিলের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছেন নেতারা
সিলেট মহানগর বিএনপির কমিটি বাতিলের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছেন নেতারা
editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপি এবং এর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করার একটি বিজ্ঞিপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গুজব ও অপপ্রচার। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে ফসবুকে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।
Manual4 Ad Code
২২ আগষ্ট ২০২৫ তারিখ উল্লেখ করে এতে লেখা হয়েছে, ‘সিলেট মহানগর বিএনপি এবং মহানগর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।
তিনি বলেন, ‘এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। কে বা কারা, কোন উদ্দেশ্যে এসব করছে তা খতিয়ে দেখতে হবে।’
Manual2 Ad Code
তিনি আরো বলেন, ‘ফেসবুকের এই সময়ে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) দ্বারা কতকিছু যে করা হচ্ছে তার কোন ইয়াত্তা নেই। আমাদের সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।’