প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে কাভার্ড ভ্যানের লুন্ঠিত মাল উদ্ধার, গ্রেপ্তা র ৬ ডাকাত

editor
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
সিলেটে কাভার্ড ভ্যানের লুন্ঠিত মাল উদ্ধার, গ্রেপ্তা র ৬ ডাকাত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে এসএ পরিবহনের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত মালপত্র। সোমবার ওই ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ওসমানীনগর থানার রবিদাস গ্রামের শানুর শাহ (২৯), মাটিহানী গ্রামের রলেক মিয়া (৪০) ও একই গ্রামের দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরার আবদুল মজিদ (২৪), ফতেহপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ (২৬) ও মোগলাবাজার থানার সাইদুর রহমান সাদী (২১)।

Manual4 Ad Code

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ডাকাতি করে মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে রবিবার রাতেই লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

Manual3 Ad Code

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল- ১৯ বস্তা জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮ পিস শাড়ী, ১২০০ পিস স্ক্রিন কেয়ার ক্রিম, ১ বস্তা চাল ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code