প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি।

Manual1 Ad Code

জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনার উৎপত্তি হয়। পরবর্তিতে সালিশের মাধ্যমে বিচার অনুষ্ঠিত হলে একটি পক্ষ সেই বিচার প্রত্যাখান করেন। এবং পূর্বের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এক পক্ষ অপর পক্ষের বাড়িতে অনুষ্ঠান চলাকালীন সময়ে জায়গা-জমি ও খেলার কথা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে সেটি সংঘর্ষের রূপ নেয় এবং এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code