প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যে কারনে সুমনকে ধরলো পুলিশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ণ
যে কারনে সুমনকে ধরলো পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর ঘাসিটুলা এলাকা থেকে আজফর আলী সুমন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টা ৪০ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন ঘাসিটুলা মদিনা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘাসিটুলা মদিনা হাউজিংয়ের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে আজফর আলী সুমনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

আটক সুমন নগরীর কাজলশাহ ডি ব্লকের ৭৫/২ নম্বর বাসার জাফর আলীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code