প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে র‌্যাবের হেফাজতে আসামির মৃত্যু !

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
সিলেটে র‌্যাবের হেফাজতে আসামির মৃত্যু !

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র‌্যাব-৯ এর হেফাজতে থাকা এক আসামি আত্মহত্যা করেছেন। তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম তানভীর চৌধুরী। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

Manual2 Ad Code

কে এম শহিদুল ইসলাম সোহাগ এ ব্যাপারে বলেন, র‌্যাবের হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code