প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ধীর গতিতে চলছে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ। এখনো মহাসড়কের সিলেট অংশের জমি অধিগ্রহণ শেষ হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কের কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তিন মাসের মধ্যে মহাসড়কের সিলেট অংশের জমি অধিগ্রহণ সম্পন্নের আশ্বাস দিয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বিলম্বিত হচ্ছে। সম্প্রতি উর্ধ্বতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী ২-৩ মাসের মধ্যে সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। ইতোমধ্যে বিদ্যুৎ, গ্যাসলাইনসহ ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হয়েছে।’

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের এ মহাসড়কের জন্য ভূমি অধিগ্রহণের প্রয়োজন ৮২৯ দশমিক ৮৩ একর। কিন্তু এখন পর্যন্ত অধিগ্রহণ সম্পন্ন হয়েছে মাত্র ১৫ শতাংশ, বাকি রয়েছে ৮৫ শতাংশ। প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০২১ সালে এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ নামে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code