প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে আটক ৬

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে আটক ৬

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খোঁজারখলা ডি ব্লকের খসরু মিয়ার কলোনির সুহেল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

ওই বাসায় আটককৃতরা মিলে জুয়া খেলছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাকুয়া গ্রামের জাহার আলীর ছেলে সুহেল রানা (২৬) ও ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), একই থানার কাটখাল গ্রামের মৃত সুমন আলীর ছেলে ঢোলক মিয়া (৪৮), চরকাঠখাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৮), হাসিমপুরের মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৩৪) ও মৃত রমজান মিয়ার ছেলে আল আমিন (৩৪)।

Manual8 Ad Code

তারা সবাই খোঁজার খলার খসরু মিয়ার কলোনিতে বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার এসএমপি অ্যাক্ট এর ৯৫ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code