প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে চেকপোস্ট বসিয়ে ৩ যুবককে ধরলো পুলিশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ণ
সিলেটে চেকপোস্ট বসিয়ে ৩ যুবককে ধরলো পুলিশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে চেকপোস্ট বসিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় বিমানটিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার গজারিয়াপাড়ার মো. মজিবুর শেখের ছেলে শহিদুল (৩২), একই থানার উত্তর গজারিয়াপাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও সিলেটের গোয়াইনঘাট থানার জাঙ্গাইল গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে নুরুল হক (১৮)।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় বিমান টিলার সামনে চেকপোস্ট বসায় এয়ারপোর্ট থানাপুলিশ। এসময় একটি ট্রাক আটকে তল্লাশি করা হয়। ট্রাকের ভেতর থেকে প্লাস্টিকের তৈরি ভারতীয় ছোট-বড় পাইপ জব্দ করা হয়। একই সাথে আটক করা হয় তিন ব্যক্তিকে।

Manual2 Ad Code

জব্দকৃত ভারতীয় প্লাস্টিকের পাইপের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৮৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code