প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যে অপরাধে জাকারিয়াকে ধরলো পুলিশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
সিলেটে যে অপরাধে জাকারিয়াকে ধরলো পুলিশ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ৮ হাজার টাকার ভারতীয় জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানার এসআই (নিঃ) মাহবুবুর রহমান চকদার সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর এলাকার অভিযান চালান। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কাভার্ড ভ্যান চালক জাকারিয়া আহমেদ (২৮), পিতা কামাল হোসেন পাকি, হেমু উত্তর শ্যামপুর, হরিপুর, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।

Manual6 Ad Code

পুলিশ জানায়, জব্দ করা ৬৭ বস্তা জিরার প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি করে মোট ২ হাজার ১০ কেজি। প্রতিকেজি বাজারমূল্য ৮০০ টাকা হিসাবে এর মোট দাম দাঁড়ায় ১৬ লাখ ৮ হাজার টাকা।

Manual2 Ad Code

ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২০, তাং-২৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code