প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে দিনদুপুরে পাথর পাচার : ট্রাক জব্দ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ণ
সিলেটে দিনদুপুরে পাথর পাচার : ট্রাক জব্দ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে দিনদুপুরে সাদা পাথর পাচারকালে একটি ট্রাক আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পাথরের ডাস্টের নিচে লুকিয়ে এই পাথর পাচার করা হচ্ছিলো।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার থানা বাজার এলাকা থেকে হাইড্রোলিক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৩৬১৭) আটক করা হয়।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, চেকপোস্ট করাকালে একটি হাইড্রোলিক ট্রাককে থামানোর জন্য সংকেত দেয়া হয়। পরে ট্রাকটিতে তল্লাসী চালিয়ে দেখা যায় পাথরের ডাস্টের নিচে লুকিয়ে কৌশলে সাদা পাথর নিয়ে যাওয়া হচ্ছিলো।

Manual4 Ad Code

তিনি জানান, এসময় চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পাথরসহ ট্রাকটি জব্দ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code