প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

নিহত ওই গৃহবধূ শারমিন চৌধুরী (২৫)। তিনি কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার শাহ আলমের ছেলে মো. রাদিদ (২৮)-এর স্ত্রী ও সিলেটের গোয়াইনঘাট থানার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।

জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিলে এক গৃহবধূ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Manual8 Ad Code

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘আমরা এরকম একটি খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code