প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের শওকতকে যে কারণে বিমানে বেঁধে রাখা হয়েছিল

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ
সিলেটের শওকতকে যে কারণে বিমানে বেঁধে রাখা হয়েছিল

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
শওকত নামের এক সিলেটী বিমানযাত্রীকে বেঁধে নিয়ে সিলেট পৌঁছায় একটি ফ্লাইট। তিনি মদ্যপ ছিলেন। মনিটর ভেঙে ফেলায় শেষ পর্যন্ত মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে তাকে। ঘটনা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালের।

বিমানের একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন শওকত নামের ওই যুবক। তিনি মদ্যপ ছিলেন। তার আসন নং ছিল ২৭-এ।

তিনি অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। গালিগালাজের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। তখন বিমানের লোকজন প্রদত্ত দড়ি দিয়ে তাকে নিজের আসনের সাথে বেঁধে রাখেন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে মহিলা ক্রুদের অশ্লিল গালি-গালাজ শুরু করেন।

Manual7 Ad Code

কোনোভাবেই তাকে নিবৃত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তিনি ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওই মেশিনটির দাম ১১ লাখ টাকার বেশী।

Manual2 Ad Code

সকালে বিমানের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ তাকে আটকে রেখে ভ্রাম্যমান আদলতর হাতে তুলে দেন। তারা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আদালত তাকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন বলেও বিমান সূত্রটি নিশ্চিত করে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code