প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জ থেকে শেখর ও ঝালোপাড়া থেকে রাকিব আটক

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ণ
শিবগঞ্জ থেকে শেখর ও ঝালোপাড়া থেকে রাকিব আটক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শিবগঞ্জ ও ঝালোপাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। দুই জনের কাছেই পাওয়া গেছে মাদকদ্রব্য। পুলিশ জানায়, শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জস্থ রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে অভিযান চালিয়ে শেখর ঘোষকে (৩৪) আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক শেখর ঘোষ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আমু চা বাগানের মহেশ ঘোষের ছেলে।

Manual3 Ad Code

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার ঝালোপাড়া জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে রাকিব হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক রাকিব নগরীর চৌকিদেখি ৬৯ নম্বর বাসার মো. ইউনুছের ছেলে।

আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code