প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ওসমানী থেকে হাতেনাতে গ্রেপ্তার প্রলয় এখন কারাগারে

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
ওসমানী থেকে হাতেনাতে গ্রেপ্তার প্রলয় এখন কারাগারে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতেনাতে ধরা পড়লেন প্রলয় দে (৪৬)। সবার চোখ ফাঁকি দিয়ে তিনি চুরি করে স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

Manual2 Ad Code

সোমবার (২০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।প্রলয় দে কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড়ের ১৭৯নং বাসার কানু দে ও মায়া রানী দেও ছেলে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, রবিবার বিকেল পৌণে ৪টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য হাসপাতালটির পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন, বøাড গøুকোমিটার চুরি করে পালানোর সময় প্রলয় দে কে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৪৩/ ১৯/১০/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code